ইলিশ ভাপা রেসিপি (Ilish Bhapa Recipe)

ইলিশ ভাপা শুধু একটি রান্না নয়, এটি বাঙালির সংস্কৃতির অংশ। কাচা মরিচ, সরিষার তেল, ঘ্রাণ আর ইলিশের স্বাদ একত্রে ইলিশ ভাপাকে সুস্বাদু করে তোলে।
আমাদের আরো মজার Food Recipes পড়ুন
ইলিশ ভাপা রেসিপির উপকরন ( Ilish Bhapa Recipe Ingredients)
- ইলিশ মাছ – ৬পিস
- সাদা সরিষা – ২চামচ
- কালো সরিষা – ২চামচ
- কোড়ানো নারিকেল – ১কাপ
- কাজু – ৫-৬টি
- টক দই – ২চা চামচ
- কাচা মরিচ – ৫-৬টি
- হলুদ গুঁড়া – ১/৩ চা চামচ
- লবন – স্বাদ মত
- সরিষার তেল – ২চা চামচ
- পানি
ইলিশ ভাপা রেসিপির পদ্ধতি ( Ilish Bhapa Recipe Instructions)
➤ মাছ প্রস্তুতি
ইলিশ মাছের টুকরাগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
➤ মসলা প্রস্তুতি
সবার প্রথমে একটি পাত্রে সাদা সরিষা ও কালো সরিষা পানি দিয়ে ২০-৩০মিনিটের মত ভিজিয়ে রেখে দিতে হবে। পানিতে এভাবে ভিজিয়ে রাখলে সরিষার তেতো ভাবটা অনেকটা কেটে যায়।

তারপর পানি থেকে সরিষা তুলে এর সাথে কাচা মরিচ, কাজু, নারিকেল কোড়ানো, হলুদ গুঁড়া, লবন ও সরিষার তেল দিয়ে সব একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।

সম্পূর্ণ পেস্ট বানানো হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে টক দই, লবন আর সরিষার তেল দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

➤মাছ মাখানো
ইলিশ মাছের টুকরাগুলোতে সামান্য হলুদ ও লবন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। মাছ ম্যারিনেট করে নিলে ইলিশ ভাপায় মাছ দেখতে ফ্যাকাসে লাগবে না। মসলা পেস্টে লবন ও হলুদ আছে তাই ম্যারিনেটে কম করে দিতে হবে। ম্যারিনেট করে কিছু সময় রেখে দিতে হবে।

➤ভাপা প্রস্তুতি
এরপর একটি টিফিন বক্স নিয়ে তার মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে নিতে হবে। প্রথমে কিছুটা মসলা টিফিন বক্সের নিচের দিকে দিয়ে কোট করে নিতে হবে। এখন ইলিশ মাছগুলো সাজিয়ে দিয়ে তার উপরে বাকি মসলাগুলো ঢেলে দিতে হবে।

মসলাগুলোকে আর হাত দিয়ে মেশানোর প্রয়োজন নেই। টিফিন বক্সটা একটু নাড়লেই সব মসলা মাছের সাথে ছড়িয়ে পরবে। মাছগুলো কাছাকাছি না রেখে একটু ছড়িয়ে রাখলে নাড়ানোর সময় আর ভেঙে যাবে না।
তারপর উপর থেকে কাচা মরিচ আর সরিষার তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে স্টিমে দিয়ে দিতে হবে।
ভাপানো বা স্টিম করার জন্য একটি করাই নিতে হবে। তার মধ্যে একটি হোল্ডার দিয়ে তাতে পানি দিয়ে দিতে হবে। পানি অনেক বেশি দেয়া যাবে না, বেশি পানি দিলে টিফিন বক্সের মধ্যে পানি ঢুকে যাবে।

তারপর গ্যাসের ফ্লেম অন করে পানি হালকা গরম করে নিতে হবে। তারপর টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। তারপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে ২০ থেকে ২৫ মিনিট স্টিম করে নিতে হবে।

২০ থেকে ২৫ মিনিট পরে এটাকে সাবধানে কাপড় দিয়ে ধরে নামিয়ে নিতে হবে। কারণ সেই সময় অনেক গরম থাকবে টিফিন বক্সটি। তারপর ঢাকনা খুলে পরিবেশন করুন।
➤ পরিবেশন
গরম ভাত বা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করুন ইলিশ ভাপা।
টিপস (Ilish Bhapa Recipe)
- কলাপাতা ব্যবহার করলে প্রাকৃতিক ঘ্রাণ যুক্ত হয়।
- নারকেল কোড়ানো একটু বেশি ব্যবহার করলে ঘনত্ব বাড়ে।
এই রান্নাটির ভিডিও দেখুন Dishas Storyplate এ