মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Recipe In Bangla

Photo of author

By Nj Disha

মুরগি রোস্ট রেসিপি । ঘরে তৈরি বিয়ে বাড়ি স্টাইলে সুস্বাদু মুরগির রোস্ট ( Chicken Roast Recipe )

মুরগির রোস্ট কিভাবে বানাবেন ? উপকরন, ধাপে ধাপে রান্নার পদ্ধতি সবকিছু একসাথে দেয়া হলো। খুব সহজেই তৈরি করুন মুরগির রোস্ট রেসিপি।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

আমাদের আরো মজার Food Recipes পড়ুন

মুরগি রোস্ট রেসিপি উপকরন ( Chicken Roast Recipe Ingredients)

  • মুরগি – ২পিস
  • পিয়াজ কুচি – ২টা বড় সাইজের
  • পিয়াজ বাটা – ২টেবিল চামচ
  • আদা বাটা – ১চা চামচ
  • রসুন বাটা – ১চা চামচ
  • কাচা মরিচ বাটা – ১চা চামচ
  • কাচা মরিচ – ৩-৪টি
  • টক দই – ২চা চামচ
  • বাদাম – ৫-৬টি ( কাজু অথবা যেকোনো বাদাম)
  • ঘি – ২টেবিল চামচ
  • সয়াবিন তেল – ৫টেবিল চামচ
  • দুধ – ১টেবিল চামচ
  • রোস্ট মসলা –
  • এলাচ – ৩-৪টা
  • তেজপাতা – ১টা
  • দারুচিনি – ১টুকরা
  • গোলমরিচ – ২-৩টা
  • জয়ফল – ১/২
  • জয়ত্রী – ১টা
  • টমেটো সস
  • হলুদ – ১/২ চা চামচ
  • লবন – স্বাদ অনুযায়ী
  • মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া -১/২ চা চামচ
  • গরম পানি

মুরগি রোস্ট রেসিপি পদ্ধতি ( Chicken Roast Recipe  Instructions)

চিকেন প্রস্তুতি (মুরগি রোস্ট রেসিপি)

চিকেন রোস্ট বানানোর জন্য এখানে শুধু চিকেনের লেগ পিস ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে চিকেন ব্রেস্ট ও ব্যবহার করতে পারেন। এবার লেগ পিস গুলোর মধ্যে চাকু দিয়ে একটু লম্বা লম্বা কাট করে নিতে হবে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

➤ ম্যারিনেট করা (মুরগি রোস্ট রেসিপি)

ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা, লবন, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। ১৫ মিনিটের মত রেখে দিতে পারেন। আরোও বেশি রাখলে বেশি ভালো।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

➤ মসলা বানানো (মুরগি রোস্ট রেসিপি)

গরম মসলাগুলো কড়াইতে হালকা আচে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়া করে নিতে হবে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

 

একটি পাত্রে পিয়াজ বাটা, আদা- রসুন বাটা, কাচা মরিচ বাটা, বাদাম বাটা, লবন, টক দই, জিরা গুড়া, গরম মসলা টমেটো কিংবা টমেটো সস, রোস্ট মসলা সবগুলো উপকরপণ সামান্য পানি দিয়ে একসাথে মিশিয়ে রেখে দিতে হবে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

➤ চিকেন ভাজা (মুরগি রোস্ট রেসিপি)

এবার বড় একটা কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা চিকেন গুলো প্যানে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই । হালকা ভাজার কারন হলো চিকেনে থাকা পানি থেকে যাবে আর জুসি হবে। আর তাছাড়াও চিকেনের কাচা গন্ধটা চলে যাবে। যখন চিকেনের বাহিরের অংশ হালকা সোনালী হবে, তখনি তুলে নিতে হবে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

চিকেন গুলো ভাজা হয়ে গেলে বাটিতে তুলে নিয়ে পিয়াজ কুচি ভেজে নিতে হবে। পিয়াজগুলো হালকা আচে ভাজতে হবে তাছাড়া পুড়ে যেতে পারে।

➤ মসলা যোগ (মুরগি রোস্ট রেসিপি)

চিকেন ভাজা তেলে একটা তেজপাতা, ২টুকরা এলাচ, ১টুকরা দারুচিনি দিয়ে দিতে হবে। তারপর তৈরি করে রাখা মসলা ঢেলে দিয়ে দিতে হবে। হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

কিছু সময় পর ঢাকনা তুলে নাড়তে হবে, না নাড়লে পুড়ে যেতে পারে। মসলার  কাচা গন্ধ চলে গেলে, আর তেল মসলার উপরে ভেসে উঠলে বোঝা যাবে মসলা কসানো হয়েছে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

➤ ঢেকে রান্না করা (মুরগি রোস্ট রেসিপি)

এরপর ভেজে রাখা চিকেন গুলো কসানো মসলায় দিয়ে দিতে হবে। তারপর নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা তুলে বার বার নাড়তে হবে। কিছু সময় নাড়ার পরে দুধ দিয়ে গরম পানি আর কাচা মরিচ দিয়ে  ঢেকে দিতে হবে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

তারপর ১০ মিনিটের মত হয়ে আসলে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে আর গ্রেভিটা কমে আসলে উপর থেকে ঘি আর ভেজে রাখা পিয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে।

মুরগি রোস্ট রেসিপি । Easy Chicken Roast Receipe In Bangla

➤ পরিবেশন

গরম গরম চিকেন রোস্ট ভাত, পরোটা বা নান এর সাথে পরিবেশন করুন।

এই রান্নাটির ভিডিও দেখুন Dishas Storyplate

 

Leave a Comment