গরমে ঠান্ডার স্বাদ! ফলের কাস্টার্ড তৈরি করুন মাত্র কয়েকটি উপকরনে

আমাদের আরো মজার Food Recipes পড়ুন
ফলের কাস্টার্ড রেসিপির উপকরন ( Fruit Custard Recipe Ingredients)
- তরল দুধ – ১লিটার
- কাস্টার্ড পাউডার – ৩টেবিল চামচ
- চিনি – ৪-৫ টেবিল চামচ ( স্বাদ মত)
- আপেল – ১টি
- কলা – ১টি
- বেদানা – ১/২
- কিউই – ১টি ( যদি থাকে)
- স্ট্রবেরী- ২-৩টি
- কমলা -১/২
- কালো আঙ্গুর – ৮-৯ টি
- সবুজ আঙ্গুর – ৮-৯টি
- চেরী – ৫-৬ টি
ফলের কাস্টার্ড রেসিপির পদ্ধতি ( Fruit Custard Recipe Instructions)
➤ দুধ প্রস্তুতি
প্রথমে একটি ১ কাপ দুধ আলাদা করে রাখতে হবে। এবার অন্য একটি পাত্রে বাকি দুধ ঢেলে নিয়ে জ্বাল দিতে হবে। এবং তাতে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

➤ পাউডার মিশ্রণ
আলাদা করে রাখা ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার গুল্র নিতে হবে। ভালো করে নাড়তে হবে, যাতে নিচে দানা দানা না হয়ে থাকে।
এবার ফুটন্ত দুধে কাস্টার্ড মিশ্রিত পাউডার ঢেলে দিতে হবে। এবং ক্রমাগত নাড়তে হবে,যাতে লেগে না যায়।

৭-৮ মিনিট পর দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলে ১ঘন্টার মত ফ্রিজে রেখে দিতে হবে।
➤ ফল মিশ্রণ
এবার বেশকিছু ফল কিউব করে কেটে নিতে হবে। আপনাদের পছন্দমতো যেকোন ফল দিয়েই এই রেসিপি তৈরি করতে পারেন।



ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বের করে এনে কাটা ফলগুলো উপর থেকে দিয়ে দিতে হবে।

➤ পরিবেশন
- ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
- অতিথি আপ্যায়নে বা রাতে ডিনারের পর ডেজার্ট হিসেবে পরিবেশন করুন।
এই রান্নাটির ভিডিও দেখুন Dishas Storyplate এ