Easy and Simple Beguni Recipe – জানুন কিভাবে ঘরে বসেই পারফেক্ট বেগুনি বানানো যায়!
আমাদের আরো মজার Food Recipes পড়ুন

বেগুনি রেসিপির উপকরন ( Easy and Simple Beguni Recipe Ingredients)
- বেগুন – ১টি ( গোল স্লাইস করে কাটা )
- বেসন – ১ কাপ
- চালের আটা – ২টেবিল চামচ
- লবন – স্বাদ মতো
- হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
- মরিচের গুঁড়া – ১/২ চা চামচ
- জিরা গুঁড়া – ১/৪ চা চামচ
- সয়াবিন তেল – ভাজার জন্য
- ব্রেকিং পাউডার – ১/২ চা চামচ
- পানি – পরিমান মত ( ঘন ব্যাটারের জন্য )
বেগুনি রেসিপির পদ্ধতি ( Easy and Simple Beguni Recipe Instructions)
➤ বেগুন প্রস্তুতি
বেগুনগুলো গোল স্লাইস করে পাতলা করে কেটে নিতে হবে। তারপর লবন দেয়া পানিতে ভিজিয়ে রাখতে হবে। কিছু সময় পরে পানি ঝরিয়ে নিতে হবে।

➤ ব্যাটার তৈরি
একটি পাত্রে বেসন, চালের গুড়া,হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবন, জিরা গুঁড়া, ব্রেকিং পাউডার ও সামান্য সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে নাড়তে হব। যাতে ঘন ব্যাটর তৈরি হয়।


➤ ভাজা
এবার কড়াইতে অনেকটা তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে স্লাইস করে রাখা বেগুন গুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে।
হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর তেল থেকে তুলে নিলেই তৈরি হয়ে গেল মুচমুচে বেগুনি।

➤ পরিবেশন
বিকেলের নাস্তায় মুড়ি মাখানো বা অন্য কোনো তেলে ভাজার সাথে পরিবেশন করলে অনেক ভালো লাগবে।
রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate এ