Best French Fry Recipe | ঘরেই বানিয়ে নিন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

Photo of author

By Nj Disha

আলু দিয়ে তৈরি করুন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই – 

আমাদের আরো মজার Food Recipes পড়ুন

Best French Fry Recipe | ঘরেই বানিয়ে নিন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

ফ্রেঞ্চ ফ্রাই রেসিপির উপকরন ( French Fry Recipe Ingredients)

  • আলু – ৪টি ( বড় সাইজের )
  • তেল –  পরিমানমতো ( ভাজার জন্য )
  • লবন – স্বাদমতো
  • পানি
  • কনফ্লাওয়ার – ২টেবিল চামচ

ফ্রেঞ্চ ফ্রাই রেসিপির পদ্ধতি ( French Fry Recipe Instructions)

➤ আলু কাটা

আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে লম্বা স্ট্রিপ আকারে কেটে নিতে হবে।

Best French Fry Recipe | ঘরেই বানিয়ে নিন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

➤ ভিজিয়ে রাখা

এবার একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে তাতে লবন দিয়ে কেটে রাখা আলু গুলো ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিটের মতো।

➤ আলু সিদ্ধ করা

গ্যাসে বা ইন্ডাকশনে পানি গরম করতে দিয়ে তাতে আলু গুলো ২-৩ মিনিট সিদ্ধ করে নিতে হবে। তারপর ঠান্ডা পানিতে কিছু সময় রেখে শুকনা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।

Best French Fry Recipe | ঘরেই বানিয়ে নিন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

Best French Fry Recipe | ঘরেই বানিয়ে নিন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

➤ মসলা মেশানো

এবার শুকিয়ে রাখা আলুগুলোতে লবন কনফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে।

Best French Fry Recipe | ঘরেই বানিয়ে নিন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

➤ ভাজা

এবার কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে আলুগুলো দিয়ে হালকা আচে ভেজে নিতে হবে। সোনালী রং হয়ে আসলে আলুগুলো তুলে নিতে হবে।

Best French Fry Recipe | ঘরেই বানিয়ে নিন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

➤ পরিবেশন

গরম গরম পরিবেশন করুন টমেটো সস বা মেয়োনেজের সাথে।

 টিপস

  • চাইলে মাখানোর সময় হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেওয়া যায়।

রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate

Leave a Comment