Gajorer Halua Recipe – পারফেক্ট গাজরের হালুয়া রেসিপি ।
আমাদের আরো মজার Food Recipes পড়ুন

গাজরের হালুয়া রেসিপির উপকরন ( Gajorer Halua Recipe Ingredients)
- গাজর – ১কেজি
- দুধ – ১.৫ লিটার
- চিনি -১কাপ
- ঘি – ৪চা চামচ
- কাজু/কিসমিশ/পেস্তা – পরিমান মতো
গাজরের হালুয়া রেসিপির পদ্ধতি ( Gajorer Halua Recipe Instructions)
➤ গাজরের প্রস্তুতি
গাজরের হালুয়া বানানোর জন্য নিয়ে নিতে হবে ১কেজি গাজর। গাজরের সাইজ গুলো একটু বড় হলে খোসা ছাড়াতে ও গ্রেট করতে ভালো হবে। ভালোকরে পানি দিয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হবে।

তারপর গাজরের পিছনের আর সামনের অংশটা কিছুটা করে বাদ দিয়ে নিতে হবে। তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গাজরগুলো একটু চেপে চেপে গ্রেট করলে গাজরগুলো একটু লম্বা লম্বা করে গ্রেট হয়।

➤ অন্যান্য প্রস্তুতি
কাজু বাদাম, কাঠ বাদাম চাকু দিয়ে কুচি করে কেটে একটি বাটিতে তুলে রাখতে হবে।
➤ দুধ গরম
ইন্ডাকশনে একটি পাত্রে দুধ দিয়ে তা গরম করতে হবে। দুধ টা নেড়ে দিত হবে মাঝে মাঝে , যাতে নিচে লেগে না যায়। দুধ ঘন হয়ে আসলে তাতে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিতে হবে।

➤ হালুয়া তৈরি
গাজর গুলো সিদ্ধ হয়ে আসলে তাতে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দিলে একটু পানি ছাড়তে পারে, তাই ২-৩ মিনিট হিট বাড়িয়ে দিলে কষিয়ে নিলে আগের মতো ঘনত্ব চলে আসবে।

এবার উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে কুচি করে কাটা কাজু, কাঠ বাদাম গুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া।
রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate এ