Lassi Recipe – ঘরে থাকা উপকরন দিয়েই সুস্বাদু ও স্বাস্থ্যকর লাচ্ছি রেসিপি।

আমাদের আরো মজার Food Recipes পড়ুন
গরমে প্রশান্তি আনবে মিষ্টি লাচ্ছি। ঘরে বসে একেবারে সহজেই খুব কম উপকরনে তৈরি করুন এই ঠান্ডা পানীয়টি।
লাচ্ছি রেসিপির উপকরন ( Lassi Recipe Ingredients)
- টক দই – ১কাপ
- ঠান্ডা পানি – ১/২ কাপ
- দুধ – ১/২ কাপ
- বরফ – ৫-৬ টুকরা
- চিনি – ২টেবিল চামচ
- এলাচ গুড়া – এক চিমটি ( ঐচ্ছিক)
- লবন – এক চিমটি ( ঐচ্ছিক )
লাচ্ছি রেসিপির পদ্ধতি ( Lassi Recipe Instructions)
দই, দুধ, ঠান্ডা পানি ও চিনি একসাথে একটি ব্লেন্ডারে ব্লিন্ড করে নিতে হবে।
এবার এতে বরফ কুচি দিয়ে ব্লিন্ড করতে হবে। যত সময় ফেনা উঠবে তত সময় ব্লিন্ড করতেই হবে।
চাইলে লবন ও এলাচ গুঁড়া দেয়া যেতে পারে এই মুহূর্তে ।
ঠান্ডা গ্লাসে ঢেলে স্লাইস করা লেবু দিয়ে পরিবেশন করুন।
এই রান্নাটির ভিডিও দেখুন Dishas Storyplate এ