ডিম – দুধের ভাপা ক্যারামেল পুডিং রেসিপি (Caramel Pudding Recipe)
আমাদের আরো মজার Food Recipes পড়ুন
ঘরোয়া স্টাইলে বানানো ক্যারামেল পুডিং রেসিপি। যেটি ইফতার, পার্টি বা খাবারের পর মিষ্টি হিসেবে পরিবেশন করতে পারেন।
ক্যারামেল পুডিং রেসিপির উপকরন ( Caramel Pudding Recipe Ingredients)
- ডিম – ৪টা
- দুধ – ২কাপ
- ভ্যানিলা এসেন্স – ১চা চামচ
- চিনি – ১/২ কাপ পুডিং এর জন্য + ৪টেবিল চামচ (ক্যারামেলের জন্য)
- পানি
ক্যারামেল পুডিং রেসিপির পদ্ধতি ( Caramel Pudding Recipe Instructions)
➤ ক্যারামেল তৈরি ( ক্যারামেল পুডিং )
একটি শুকনা ফ্রাইপ্যানে চিনি দিয়ে দিতে হবে। চুলার আচ মাঝারি করে রাখতে হবে। আর চিনি গলে বাদামি রং হওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার সামান্য পানি দিয়ে নেড়ে, ক্যারামেল মিশ্রনটি মোল্ডে ঢেলে নিতে হবে গরম অবস্থায়। মোল্ডের চারদিকে ক্যারামেল মিশ্রনটি ছড়িয়ে দিতে হবে, যাতে নিচে সমানভাবে ছড়িয়ে পরে।
➤ পুডিং মিশ্রণ তৈরি
দুধ গরম করে সেটিকে ঠান্ডা করতে দিতে হবে। চিনি ও ডিম একসাথে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রনে এবার ভ্যানিলা এসেন্স ও ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিতে হবে। এই মিশ্রনের চিনি পুরোপুরি গলে গেলে মিশ্রনটি ক্যারামেলে দেওয়া মোল্ডে ঢেলে দিতে হবে।
➤ ভাপে রান্না
এবার একটি বড় হাড়িতে পানি গরম করে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে।মোল্ডটি সেই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে ৩০-৪০ মিনিট মাঝারি আচে ভাপ দিতে হবে। তারপরে টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে। টুথপিক শুকনা হলে পুডিং তৈরি হয়ে গেছে।
➤ পরিবেশন
ভাপ থেকে নামিয়ে ঠান্ডা হলে ১-২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে মোল্ড উল্টে প্লেটে ঢেলে নিয়ে পরিবেশন করুন।
➤ টিপস
- চাইলে মাইক্রোওয়েভেও ৮–১০ মিনিটে তৈরি করতে পারেন।
- দুধের পরিবর্তে কনডেন্সড মিল্ক ও ফুল ক্রিম মিল্ক মিশিয়েও বানানো যায়।
এই রান্নাটির ভিডিও দেখুন Dishas Storyplate এ
