Chicken Soup Recipe – সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু ও পুষ্টিকর চিকেন স্যুপ রেসিপি
আমাদের আরো মজার Food Recipes পড়ুন

চিকেন স্যুপ রেসিপির উপকরন ( Chicken Soup Recipe Ingredients)
- চিকেন (হাড়সহ) – ২৫০গ্রাম
- মাশরুম – ৬-৭ টি
- গাজর – ১টা
- বরবটি – ৫০গ্রাম
- পিয়াজ পাতা – ৫চা চামচ
- মিষ্টি ভুট্টা – ৫০গ্রাম
- ডিম – ১টি
- লবন – স্বাদমতো
- সয়াবিন তেল
- গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ
- কনফ্লাওয়ার – ৩চা চামচ
- তেজপাতা – ২টা
- গোলমরিচ – ১চা চামচ
- পানি
- কাচা মরিচ বা চিলি ফ্লেক্স
চিকেন স্যুপ রেসিপির পদ্ধতি ( Chicken Soup Recipe Instructions)
➤ চিকেন প্রস্তুতি ( Chicken Soup Recipe )
প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গোলমরিচ দিয়ে তাতে চিকেনগুলো দিয়ে দিতে হবে।
চিকেনগুলো হালকা বাদামী করে ভেজে নিতে হবে। চিকেন এভাবে ভেজে নিলে স্যুপে খেতে অনেক ভালো লাগবে।

এবার এতে পানি দিয়ে দিতে হবে আর সাথে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে পানি ফুটতে থাকবে।
➤ সবজি প্রস্তুতি ( Chicken Soup Recipe )
সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পছন্দমতো কেটে নিতে হবে।

➤ স্টিম করা ( Chicken Soup Recipe )
গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে চিকেন স্টক ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিকেন সিদ্ধ হয়ে গেলে চিকেন গুলো তুলে নিতে হবে। চাইলে চিকেন স্টক একবার ছেঁকে নেওয়া যায়।
তারপর চিকেন স্টক আবার ফুটতে দিতে হবে। তারপর এতে কেটে রাখা সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখতে হবে।
কিছুসময় পর সবজিগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবন আর গোল মরিচের গুঁড়া। আবার মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য।

এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে। আর একটি বাটিতে কনফ্লাওয়ার আর পানি গুলিয়ে রাখতে হবে। কনফ্লাওয়ার দিলে স্যুপটা আরোও ঘন হবে।
চিকেনগুলো ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে বা চাকু দিয়ে ছিড়ে রাখতে হবে।
সবজি গুলো সিদ্ধ হয়ে এলে চিকেন দিয়ে দিতে হবে আর সাথে গুলিয়ে রাখা কনফ্লাওয়ার দিয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে দিতে হবে। এবার উপর থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিতে হবে।


এবার উপর থেকে কাচা মরিচ বা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে। তাইলেই তৈরি হয়ে গেলো চিকেন স্যুপ রেসিপি।
রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate এ