Chicken Stew Recipe | Tasty And Healthy Chicken Stew Recipe

Photo of author

By Nj Disha

Chicken Stew Recipe – কম ঝাল, বেশি স্বাদে স্বাস্থ্যকর একটি খাবার।

আমাদের আরো মজার Food Recipes পড়ুন

Chicken Stew Recipe  Tasty And Healthy Chicken Stew Recipe

 

Chicken Stew Recipe Recipe Ingredients

  • হাড়সহ চিকেন – হাফকেজি
  • পেপে – ১/২ টি
  • গাজর – ১টি
  • আলু – ২টি
  • বরবটি – ৮-৯টি
  • মটরশুটি – ১২-১৪টা
  • পিয়াজ – ১টি (স্লাইস করা)
  • রসুনের কোয়া – ৮-১০টি
  • কাচা মরিচ – ৬-৭টি
  • তেল – ২টেবিল চামচ
  • দারুচিনি – ১টি
  • এলাচ – ২টি
  • লবঙ্গ – ২টি
  • তেজপাতা – ১টি
  • হলুদ গুঁড়া – ১/২চা চামচ
  • লবন – স্বাদমতো
  • টমেটো – ২টা
  • জিরা গুঁড়া – ১চা চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • চালের গুঁড়া – ১/২ চা চামচ
  • পানি
  • ধনিয়া পাতা

 

Chicken Stew Recipe Recipe Instructions

➤ চিকেন প্রস্তুতি (Chicken Stew Recipe)

চিকেন স্ট্যু বানানোর জন্য প্রথমেই চিকেনগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। চিকেনের পিসগুলোকে বড় রাখাই ভালো। চাইলে চিকেনের পিসগুলোতে দাগ কেটে দেওয়া যেতে পারে। এতে করে চিকেনে মসলা গুলো ভালোভাবে যাবে এবং খেতেও জুসি লাগবে।

Chicken Stew Recipe  Tasty And Healthy Chicken Stew Recipe

➤ সবজি প্রস্তুতি (Chicken Stew Recipe)

পেপে, গাজর, আলু ,বরবটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। পেপে টাকে চার ভাগ করে প্রত্যেকটা ভাগ লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর বরবটি গুলো মাঝ বরাবর টুকরো করে কেটে নিতে হবে। এবার গাজর টিকে দুই ভাগ করতে হবে। তারপর সেই প্রত্যেক দুই ভাগকে আবার তিন ভাগে কেটে নিতে হবে। এবার আলুকে মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে নিলেই হবে। পিয়াজগুলিকে লম্বা বরাবর কুচিয়ে নিতে হবে। রসুন কোয়া আর মরিচগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। আর টমেটো লম্বায় মাঝ বরাবর ১ফালি দিয়ে নিলেই হবে।

Chicken Stew Recipe  Tasty And Healthy Chicken Stew Recipe

➤ তেল ও মসলা ভাজা (Chicken Stew Recipe)

চিকেন স্ট্যু বানানোর জন্য একটি কড়াইতে তেল দিয়ে তাতে দারুচিনি, এলাচ,তেজপাতা,লবঙ্গ দিয়ে দিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা পিয়াজ আর রসুন গুলো দিয়ে দিতে হবে। গ্যাসের আচটা কমিয়ে ভাজতে হবে, না হলে পিয়াজ পুড়ে যেতে পারে।

➤ মাংস ও সবজি দেওয়া (Chicken Stew Recipe)

পিয়াজগুলো নরম হয়ে গেলে তাতে চিকেন গুলো দিয়ে দিতে হবে। তারপর পিয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে। কিছু সময় পরে চিকেন সাদা হয়ে গেলে তাতে লবন আর হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর টমেটো দিয়ে দিতে হবে। তারসাথে কাচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিতে হবে।

২-৩ মিনিট নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চিকেন থেকে পানি বের হয়ে আসলে তাতে কেটে রাখা গাজর ও পেপে দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে পানি দিয়ে দিতে হবে।

ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে। পানি ফুটতে শুরু করলে ১৫ মিনিটের মত রান্না করে নিতে হবে। তারপর উপর থেকে জিরা গুঁড়া আর গোল মরিচের গুঁড়া দিতে হবে।

১৫-২০ মিনিট পরে মাংস ও সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাটা তুলে ফেলে দিতে হবে। তারপর বরবটি দিতে হবে। বরবটি সবার শেষে দিলে রং ভালো থাকে। এবার চালের গুঁড়া পানিতে মিশিয়ে ঢেলে দিতে হবে। এরপর ৫মিনিট রান্না করলেই হয়ে যাবে।

Chicken Stew Recipe  Tasty And Healthy Chicken Stew Recipe

Chicken Stew Recipe  Tasty And Healthy Chicken Stew Recipe

➤ পরিবেশন

গরম গরম চিকেন স্ট্যু পরিবেশন করতে পারেন পাউরুটি বা রুটির সাথে।

 

রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate

Leave a Comment