চিংড়ি মালাইকারি রেসিপি ( Chingri Malaicurry Recipe)
চিংড়ি মাছ, নারকেল দুধ ও ঘাণযুক্ত মসলায় রান্না করা চিংড়ি মালাইকারি একটি বাঙালি রেসিপি। ঘরে সহজেই তৈরি করুন এই রেসিপিটি। আর গরম ভাত ও লেবুর সাথে পরিবেশন করুন ।

আমাদের আরো মজার Food Recipes পড়ুন
চিংড়ি মালাইকারি রেসিপি উপকরন ( Chingri Makaicurry Recipe Ingredients)
- চিংড়ি – ৭-৮টি (বড় সাইজের)
- কোড়ানো নারিকেল – ১কাপ
- পিয়াজ বাটা – ২চা চামচ
- রসুন বাটা – ১চা চামচ
- আদা বাটা – ১চা চামচ
- কাচা মরিচ বাটা – ১চা চামচ
- কাচা মরিচ – ৪-৫ টি (ফালি)
- কাজু – ৫-৬টি
- টক দই – ২চা চামচ
- দারুচিনি – ১টুকরা
- এলাচ – ২টা
- গরম মসলা – ১/২ চা চামচ
- মরিচের গুঁড়া – ১চা চামচ
- হলুদ গুঁড়া – ২ চা চামচ
- লবন – স্বাদ মত
- সরিষার তেল – ২চা চামচ
- ঘি – ১চা চামচ
- গরম পানি
চিংড়ি মালাইকারি রেসিপি পদ্ধতি ( Chingri Malaicurry Recipe Instructions)
➤ মাছ কাটার পদ্ধতি ( চিংড়ি মালাইকারি রেসিপি )
চিংড়ি মাছের মাথার উপরের ধারালো অংশটা কেটে নিতে হবে, এরপর মাছের চোখ এবং সামনের দিকের সুরের অংশগুলি কেটে নিতে হবে। বড় দাড়্গুলো চাইলে আপনারা রাখতেও পারেন বা কেটেও ফেলতে পারেন। বড় পা গুলো সরিয়ে ছোট পাগুলো কেটে নিতে হবে। মাথার নিচের দিকের ছোট পা গুলোও কেটে নিতে হবে। তারপর মাথা থেকে উপরের খোলস ত্রিকোণ করে কেটে নিতে হবে, তার সাথে ময়লা গুলো বের করে নিতে হবে। ময়লার সাথে হলুদ মত ঘিলু থাকে, সেইগুলো বের করা যাবে না। এবার পিট বরাবর কিছুটা কেটে নিলে দেখতে পারবেন লম্বা কালো ময়লার অংশ থাকে সেটি টুথপিকের মাধ্যমে বের করে নিতে হবে। এবার লেজের দিকের একটা সুচালো অংশ কেটে হবে। কাটার পর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে।
➤ মাছ মেরিনেশন ( চিংড়ি মালাইকারি রেসিপি )
একটি পাত্রে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে লবন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে ৭-১০ মিনিট রাখে দিতে হবে।

➤ মসলা প্রস্তুতি ( চিংড়ি মালাইকারি রেসিপি )
এবার কোরানো নারকেলতে একটু পানি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে ছাকনির মাধ্যমে নারকেলের দুধ বের করে নিতে হবে।
➤ মাছ ভাজা ( চিংড়ি মালাইকারি রেসিপি )
এবার কড়াইতে তেল দিয়ে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো গরম তেলে হালকা আচে ভেজে নিতে হবে।

➤ মসলা মেশানো ( চিংড়ি মালাইকারি রেসিপি )
চিংড়ি মাছ ভাজা তুলে সেই তেলে এবার দারুচিনি, এলাচ আর পিয়াজ বাটা দিয়ে দিতে হবে।

পিয়াজের পরিমাণটা পানি শুকিয়ে কমে আসলে আসতে আসতে বাকি মসলাগুলো দিতে হবে।রসুন বাটা, মরিচ বাটা,আদা বাটা,কাজু পেস্ট,টক দই,নারিকেল দুধ,লবন,হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে।তারপর গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। ২মিনিট পরে ঢাকনা তুলে মসলা নাড়তে হবে। যতসময় তেল ভেসে না উঠে তত সময় নাড়তেই হবে। তাছাড়া মসলা নিতে লেগে যেতে পারে।

এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে।

তারপর গ্যাসের ফ্লেম মাঝারি করে দিয়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যাতে গ্রেভিতে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাতে গ্রেভির রঙ গাঢ় হবে।

এবার কিছু সময় পর ঢাকনা তুলে উপর থেকে ঘি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
➤ পরিবেশন
গরম ভাতের সাথে লেবু দিয়ে পরিবেশন করুন।
এই রান্নাটির ভিডিও দেখুন Dishas Storyplate এ