Easy Dab Chingri Recipe | ডাব চিংড়ি বানানোর সহজ রেসিপি

Photo of author

By Nj Disha

Dab Chingri Recipe – ডাব চিংড়ি রান্নার সহজ রেসিপি

আমাদের আরো মজার Food Recipes পড়ুন

Easy Dab Chingri Recipe  ডাব চিংড়ি বানানোর সহজ রেসিপি

 

ডাব চিংড়ি রেসিপির উপকরন ( Dab Chingri Recipe Ingredients)

  • মাঝারি বা বড় চিংড়ি – ৫০০ গ্রাম
  • ডাব – ১টি
  • পিয়াজ বাটা – ১কাপ
  • বাদাম বাটা – ১/২ কাপ
  • রসুন বাটা –  ১চা চামচ
  • কাচা মরিচ বাটা – ২চা চামচ
  • লবন – স্বাদ মতো
  • হলুদ গুঁড়া – ১/৪ চা চামচ
  • মরিচের গুঁড়া – ১/৪ চা চামচ
  • সরিষার তেল – ২টেবিল চামচ
  • পানি

 

ডাব চিংড়ি রেসিপির পদ্ধতি ( Dab Chingri Recipe Instructions)

➤ ডাব প্রস্তুতি

ডাবের মুখ কেটে ডাবের পানি ও ভিতরের শাস আলাদা করে রাখতে হবে। আর ডাবের সেই মুখ টা ও রাখতে হবে। পরে পুর ভরে লাগিয়ে দিতে হবে।

Easy Dab Chingri Recipe | ডাব চিংড়ি বানানোর সহজ রেসিপি

➤ চিংড়ি মেরিনেশন

চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর সামান্য লবন, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখতে হবে ১০ মিনিটের মত।

➤ মসলা প্রস্তুতি

কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে সেই তেলেই পিয়াজ বাটা, রসুন বাটা, কাচা মরিচ বাটা, নারিকেলের দুধ, বাদাম বাটা সব একসাথে মিশিয়ে নিতে হবে।হালকা গরম পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ২মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। মসলা যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

Easy Dab Chingri Recipe | ডাব চিংড়ি বানানোর সহজ রেসিপি

৬-৭মিনিট মসলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে।  চিংড়ি মাছ দিয়ে তাতে এবার ডাবের পানি এবং চাইলে ডাবের শাসটাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে কিছু সময় রান্না করতে হবে।

➤ ডাবে ভরা

এবার মসলাসহ মাছগুলো আস্তে আস্তে ডাবের ভিতরে ভরে দিতে হবে। চাইলে উপর থেকে কাচা মরিচ ও সরিষার তেল দিয়ে দেয়া যায়। তারপরে ডাবের মুখ ফয়েল পেপার বা কাটার সময় মুখের টুকরা দিয়ে তাতে ময়দা দিয়ে লাগিয়ে দেয়া যায়।

➤ ডাব স্ট্রিম

এবার একটি হাড়িতে বা প্রেশার কুকারে পানি গরম দিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে ডাব টা দিয়ে দিতে হবে। ২০-৩০ মিনিট হালকা আচে স্ট্রিম করে নিলেই হয়ে যাবে ডাব চিংড়ি রেসিপি।

Easy Dab Chingri Recipe | ডাব চিংড়ি বানানোর সহজ রেসিপি

Easy Dab Chingri Recipe | ডাব চিংড়ি বানানোর সহজ রেসিপি

 

রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate

 

Leave a Comment