Easy Cashew Nut Salad | মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

Photo of author

By Nj Disha

Cashew Nut Salad – ঘরেই বানিয়ে ফেলুন হাই প্রোটিন টেস্টি ক্যাশুনাই সালাদ রেসিপিটি

আমাদের আরো মজার Food Recipes পড়ুন

Easy Cashew Nut Salad মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

ক্যাশুনাট সালাদ রেসিপির উপকরন ( Cashew Nut Salad Recipe Ingredients)

  • ক্যাশুনাট –  ১কাপ
  • চিকেন – ১কাপ
  • চিংড়ি – ১কাপ
  • লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম – ১/২টি
  • ট্মেটো – ২টি
  • মাশরুম – ৬-৭টি
  • কাচা মরিচ – ৫-৬টি
  • পিয়াজ – ২টা (মাঝারি)
  • গাজর – ১টি
  •  লেবুর রস – ২টেবিল চামচ
  • লবন – স্বাদমত
  • গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • ট্মেটো সস – ১চা চামচ
  • চিলি সস – ১চা চামচ
  • সয়াবিন তেল – ভাজার জন্য
  • হলুদ গুঁড়া –
  • মরিচ গুঁড়া –
  • ডিম – ১টা

ক্যাশুনাট সালাদ রেসিপির পদ্ধতি ( Cashew Nut Salad Recipe Instructions)

➤ চিকেন ও চিংড়ি প্রস্তুতি

চিকেন এবং চিংড়ি ধুয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর চিকেন এবং চিংড়ি একসাথে একটি বাটিতে নিয়ে তাতে সামান্য লবন, হলুদ গুড়া,মরিচের গুঁড়া আর ডিম দিয়ে মেখে রাখতে হবে। ১৫- ২০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

Easy Cashew Nut Salad মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

➤ সবজি প্রস্তুতি

লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিতে হবে। সাথে গাজর, মাশরুম, পিয়াজ, মরিচ আর যা সবজি থাকবে সেটা কেটে নিতে হবে।

Easy Cashew Nut Salad মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

Easy Cashew Nut Salad মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

➤ ভাজা

এবার ক্যাশুনাট গুলো সামান্য তেলে ভেজে নিতে হবে। হালকা বাদামী রং হওয়া পর্যন্ত। তারপর ম্যারিনেট করে রাখা চিকেন ও চিংড়ি গুলো তেলে ভেজে নিয়ে। এরপর একে একে সবজিগুলো ভেজে নিতে হবে। প্রথমে গাজর দিতে হবে। তারপর আস্তে আস্তে ক্যাপসিকাম, পিয়াজ, মরিচ আর মাশরুম, টমেটো দিয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার সময় চুলার আচ আস্তে থাকবে। আর খুব অল্প তেলে ভাজতে হবে সবজি গুলো। তারপরে সবজি ভাজা হয়ে গেলে তাতে ভেজে রাখা চিকেন আর চিংড়ি গুলো দিয়ে দিতে হবে।তার সাথে টমেটো সস, চিলি সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। তারপর নাড়তে হবে কিছু সময়।

Easy Cashew Nut Salad মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

Easy Cashew Nut Salad মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

Easy Cashew Nut Salad মজাদার ক্যাশুনাট সালাদ বানানোর সহজ উপায়

➤ পরিবেশন

ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন । বিকেলের নাস্তায় বা ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক মজার হবে।

  টিপস

  • চাইলে পছন্দমতো সবজি কম বেশি করা যেতে পারে।
  • বিফ দিয়ে করলেও মজা হয়।

রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate

Leave a Comment