Summer Special Green Mango Juice – সহজ উপায়ে কাঁচা আমের শরবত তৈরির সম্পূর্ণ রেসিপি।
আমাদের আরো মজার Food Recipes পড়ুন

কাঁচা আমের শরবত তৈরির রেসিপির উপকরন (Green Mango Juice Recipe Ingredients)
- কাঁচা আম – ৩টি ( খোসা ছাড়ানো )
- চিনি – ২-৩ টেবিল চামচ
- বরফ কুচি – ৪-৫ টুকরা
- লবন – এক চিমটি
- বিট লবন – ১/২ চা চামচ
- কাঁচা মরিচ – ২টা
- পুদিনা পাতা – ২-৩ টা
- ধনিয়া পাতা
কাঁচা আমের শরবত তৈরির রেসিপির পদ্ধতি (Green Mango Juice
Recipe Instructions)
➤ কাঁচা আমগুলো ভালভাবে পানি দিয়ে ধুয়ে একটি বাটিতে নিতে হবে।

➤ এবার আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে।

➤ এবার জুসারের পাত্রে খোসা ছাড়ানো আমের টুকরোগুলো দিয়ে সাথে একএক করে উপকরনগুলো দিয়ে দিতে হবে। উপকরনগুলো হলো লবন, বিট লবন, চিনি, মরিচ কুচি, ধনিয়া পাতা। সবগুলো উপকরন একসাথে দিয়ে তাতে এক গ্লাস পানি দিয়ে ব্লিন্ড করে নিতে হবে।


➤ব্লিন্ড শেষে গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে দিতে হবে।
➤ পরিবেশন
উপর থেকে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
রান্নার ভিডিও দেখুন Dishas Storyplate এ